ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামে বিস্ফোরণে নিহত ১, দগ্ধ ২

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত ও দুজন দগ্ধ হয়েছেন। রবিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বিস্ফোরণের এ ঘটনা ঘটে।বায়েজিদ ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার কবির হোসেন বলেন, বায়েজিদ বোস্তামী থানার বালুছড়া এলাকায় কাশেম ভবনের নিচতলায় একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা জানার চেষ্টা করছি। পুলিশ ও আমরা ঘটনাস্থলে আছি।


এখনও বিস্ফোরণের কারণ উদঘাটন করা যায়নি। বিস্ফোরণ থেকে ছোট একটা আগুন হয়েছিল তা নির্বাপন হয়ে গেছে।তিনি বলেন, এ ঘটনায় দগ্ধ তিনজনকে উদ্ধার করে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ (চামেক) হাসপাতালে নিয়ে গেছেন। সামান্য আহত হয়েছেন একজন তার সঙ্গে বর্তমানে কথা বলছি।


বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে একজন নিহত হওয়ার বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক। তবে মারা যাওয়া ব্যক্তির নাম প্রাথমিকভাবে জানাতে পারেননি তিনি।


ads
ads
ads

Our Facebook Page

↑